Healthwatch Barking and Dagenham বার্কিং এবং দাগেনহ্যামে হওয়া অন্ত্রের ক্যান্সার পরীক্ষার (বাওয়েল ক্যান্সার স্ক্রীনিং) বাধাগুলির অনুসন্ধান করছে।
এই বরোটি সারা দেশের মধ্যে অন্ত্রের ক্যান্সারের পরীক্ষাটি সবচেয়ে কম পরিমাণে গ্রহণ করেছে এবং তা এই বরোর মৃত্যুহারে প্রতিফলিত হয়। অন্ত্রের ক্যান্সার, যদি প্রাথমিক অবস্থায় চিকিৎসা করা হয়, অত্যন্ত নিরাময়যোগ্য এবং পরীক্ষা করা এটি করতে সহায়তা করে।
স্ক্রীনিং বা পরীক্ষা হল সেই সকল আপাতদৃষ্টিতে সুস্থ ব্যক্তিদের সনাক্ত করা যারা একটি রোগ বা অবস্থার ঝুঁকিতে থাকতে পারেন।
আপনার মতামত এবং অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেগুলিকে Healthwatch (হেলথওয়াচ)-এর সাথে ভাগ করে নেওয়ার ফলে আমরা আপনার মতামতকে সিদ্ধান্ত গ্রহণকারীদের কাছে প্রকাশ করতে সক্ষম হবে যাতে উন্নতি করা যায়। আমরা ভাল অভিজ্ঞতার পাশাপাশি খারাপ, এবং এর মধ্যের সব ধরণের অভিজ্ঞতার কথা শুনতে আগ্রহী!
অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রদত্ত সমস্ত প্রতিক্রিয়া বা উত্তর গোপনীয় এবং বেনামী রাখা হবে এবং আপনি আমাদের সাথে যে তথ্য ভাগ করেন তা আপনি যে পরিষেবাগুলি পান বা পাবেন সেগুলিকে প্রভাবিত করবে না।
